শনিবার সাতসকালে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা স্টেশনে ৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছে গিয়েছে কেন্দ্র বাহিনী। বীরভূম বাঁকুড়া বর্ধমান এক কোম্পানি করে বাহিনী থাকবে বলে জানা যাচ্ছে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে যেসব এলাকায় উত্তেজনা প্রবণ, সেখানে টহল দিতে পারে বাহিনী। সাধারণ মানুষের মনোবল বাড়ানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে, যে রাজ্যে মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তারপর ধাপে ধাপে আসবে আরোও ১২৫ টি কোম্পানি।
ওয়াকিবহাল মহলের ধারণা, খুবই শিগ্রি ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। সূত্রে খবর,আগামী রবিবার থেকেই বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশন, ভোটারদের মনোবল বাড়ানোর কাজ শুরু হবে। এক পুলিশ কর্তা বলেছেন,'অ্যাডভান্স ফোর্স হিসেবে তারা আসছেন।'
গত ডিসেম্বর মাসে রাজ্যের শাসক দলের উপর চাপ আরো বাড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল BJP।রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই অভিযোগ তুলে রাজ্য BJP র পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছিল।
সম্প্রতি সামনে যে যে রাজ্যগুলিতে ভোট রয়েছে সেখানে অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আসার আগেই এই বৈঠক হয়েছিল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এর তরফে চিফ ইলেকশন কমিশনার সুনিল আরোরা আগেই বলেছিলেন, 'নির্বাচন কমিশন জানে, কিভাবে এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট করাতে হবে।'একদা অধ্যুষিত জেলা যেমন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় জেলাগুলিতে প্রথম থেকেই বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, ভোটে এই সংখ্যাটা বাহিনীর সংখ্যা ছিল ৭৫০। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের থেকেও বেশি সংখ্যক আধাসেনা রাজ্যে আনা হবে।
সুষ্ঠুভাবে ভোট যাতে সম্পন্ন হয় সে ব্যাপারে শুক্রবার রাজ্যপালের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,'রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যপালকে বলেছি, ঘটনাটি দেখতে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই, তাতে মানুষের রায় যা হবে, তাই মেনে নেব। আমরা সকলে দেখছি কিভাবে পঞ্চায়েত ভোট হয়েছে। অবাক ভোট করতে শুধু কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়। গুন্ডা বাহিনী কে দমন করতে হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন